ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৩ ১৯ জানুয়ারী ২০২৫
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৮তম সভায় তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সঠিক প্রচারপত্র তৈরি করে স্টেকহোল্ডারদের কাছে পৌঁছানো হলে, সমাজে স্বপ্রণোদিতভাবে ভোক্তা অধিকার রক্ষার মনোভাব গড়ে উঠবে। ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে, নিজেদের অধিকার আদায়ে উদ্যোগী হবে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আমরা সবাই ভোক্তা। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।”
সমাজে প্রত্যেক ব্যক্তির দায়বদ্ধতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে ভোক্তা অধিকার এবং নৈতিকতা সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এর মাধ্যমে নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল আলিম খান, এফবিসিসিআই এর প্রশাসক মো. হাফিজুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির ভূঁইয়া, বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি।
সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




