লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলের প্রস্তুতি!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৩৯ ১৭ জানুয়ারী ২০২৫
লালমনিরহাটে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলকে ঘিরে পুরো জেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ভক্ত-অনুসারীদের মতে, শনিবার দুপুরে তার আগমনের কথা। জোহর নামাজ শেষে তিনি লাখো মানুষের উদ্দেশ্যে মূল্যবান বয়ান করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি আলহাজ আব্দুল হাকিম।
আয়োজকরা জানান, এ মাহফিলে প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে। লোকসমাগমের কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে চারটি মাঠ—সোহরাওয়ার্দী মাঠ, কালেক্টরেট মাঠ, সিপি স্কুল মাঠ এবং নারীদের জন্য বিশেষভাবে বরাদ্দ জেলা স্টেডিয়াম মাঠ। প্রতিটি মাঠে থাকবে প্রজেক্টরসহ অত্যাধুনিক সাউন্ড সিস্টেম।
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে লালমনিরহাটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপর। আনসার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এছাড়া আয়োজকদের নিজস্ব ৫ হাজার স্বেচ্ছাসেবক পুরো আয়োজনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন।
আয়োজকদের আশা, এই ঐতিহাসিক মাহফিলটি ধর্মপ্রাণ মানুষের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




