দুর্নীতিতে বিপর্যস্ত বেবিচক তত্ত্বাবধায়ক হাবিবুর !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:১৭ ১৫ জানুয়ারী ২০২৫
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান, যিনি আওয়ামী লীগের বড় নেতা হিসেবে পরিচিত ছিলেন, বর্তমানে দুর্নীতির অভিযোগে এক দুর্দিন পার করছেন। ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি নিজেকে আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচয় দেন এবং বিএনপিপন্থী হিসেবে বিভিন্ন জায়গায় উপস্থিতি জানান। তার কর্মক্ষেত্র বেবিচকেও তার কর্মক্ষমতা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
গত ১৫ বছরে হাবিবুর রহমান বেবিচকের গুরুত্বপূর্ণ পদে থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন, কিন্তু দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে তদন্ত চলছে। জানা গেছে, গত ২৮ নভেম্বর সিভিল এভিয়েশনে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়ার পর বিমানবন্দর উন্নয়ন কাজ অনেক ক্ষেত্রে স্থবির হয়ে পড়েছে।
এদিকে, অযোগ্যতা, দুর্নীতি ও খামখেয়ালির কারণে হাবিবুর রহমানকে দুদক থেকে বেবিচকের কোনো গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব না দেয়ার পরামর্শ দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের দোসর হিসেবে পরিচিত হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফ্লাইট সেফটি থেকে পদোন্নতি নিয়ে চীফ ইঞ্জিনিয়ার হওয়ার পর অর্থ লোপাটের।
হাবিবুর রহমানের কর্মজীবনে নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। ২০০২ সালে চট্টগ্রাম বিমানবন্দরে চিফ সিকিউরিটি অফিসারের দায়িত্বে থাকার সময় মানুষের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তাকে বদলি করা হয়। এছাড়াও ২০০৫, ২০০9, এবং ২০১১ সালে অনিয়মের কারণে তাকে শাস্তি দেয়া হয়।
বর্তমানে, বেবিচকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এর সাথে নানা ষড়যন্ত্রের অভিযোগও উঠছে। নবনিযুক্ত চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবীর ভূঁয়া জানিয়েছেন যে, অভিযোগগুলো তদন্ত করা হবে এবং এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি ফোনে সাড়া দেননি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




