বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে: সেনাপ্রধান !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৫:২৭ ১৩ জানুয়ারী ২০২৫
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে ভারতের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। তিনি বলেন, আজ পর্যন্ত ব্যক্তিগত বা কোনো পক্ষ থেকে বৈরী পরিস্থিতির কোনো উদাহরণ দেখা যায়নি।
জেনারেল দ্বিবেদী আরও বলেন, “বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হলেও সামরিক ক্ষেত্রে দু'পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের সমন্বয় বজায় রেখেছি।”
সোমবার বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি বলেছেন, 'আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ।' উল্টোটাও সত্য – কৌশলগতভাবে বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে। কোনো ধরনের বৈরিতা প্রদর্শন করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।”
জেনারেল দ্বিবেদী জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে বিরূপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এছাড়া তিনি উল্লেখ করেন, “যৌথ সামরিক মহড়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি উন্নত হলে তা পুনরায় শুরু করা হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




