বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক এস. এম. শাফায়েত হোসেন


প্রকাশিত: ০৭:২৫ ৮ জানুয়ারী ২০২৫
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। পদাধিকারবলে কার্যকরি কমিটির সভাপতি হয়েছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব জনাব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক যুগ্মসচিব জনাব এস. এম. শাফায়েত হোসেন (সবুজ)।
বুধবার (৮ জানুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক যুগ্মসচিব জনাব এস. এম. শাফায়েত হোসেন (সবুজ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিগত ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ, রোজ সোমবার, বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, ৪২/১/গ (১ম তলা) সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এস. এম. শাফায়েত হোসেন লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, দূর্ণীতি ও অনিয়ম প্রতিরোধসহ ও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে মর্মে অংগীকার ব্যক্ত করেন।
কমিটির অন্যান্য সদস্য হলো: সহ-সভাপতি, জনাব মোঃ রফিকুল হাসান, যুগ্মসচিব (ড্রাফটিং) , যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিয়া উদ্দীন, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সাংগঠনিক সম্পাদক, জনাব মোহাম্মদ আব্দুল হালিম, উপসচিব (ড্রাফটিং), কোষাধ্যক্ষ, জনাব মোঃ রাজিব হাসান, উপসচিব (ড্রাফটিং), দপ্তর সম্পাদক মৌসুমী দাস, উপসচিব (ড্রাফটিং), প্রচার সম্পাদক সৌমেন পালিত বাবু, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং)। সদস্য মুহঃ জাকির হোসেন, যুগ্মসচিব (লেজিসলেটিভ অনুবাদ), মোঃ মাহবুবুর রহমান, যুগ্মসচিব (ড্রাফটিং), মোঃ আবু রায়হান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং), জিহান বিনতে এনাম, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং),মোঃ আরিফ রাব্বানী খান, সিনিয়র সহকারী সচিব, (লেজিসলেটিভ অনুবাদ),মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী সচিব (মুদ্রণ ও প্রকাশনা), মুহাম্মদ হারেস, সহকারী সচিব (ড্রাফটিং)।
উল্লেখ্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ যে কোনো ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ, সকল মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সকল প্রকার চুক্তি, ট্রিটি, এগ্রিমেন্ট, সমঝোতা-স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




