স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি উপর উঠে গেল কারা


প্রকাশিত: ০২:৩০ ১৩ নভেম্বর ২০২৪
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতদের দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটক করেন আহতরা। এক পর্যায়ে আহতরা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে যায়।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার নিটোরের জরুরি বিভাগের সামনে এধরনের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নিটোর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম । তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখে চলে যেতে চাইলে। তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে এবং তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন।
কেউ একজন গাড়ির সামনে বসে পড়েন। আরেকজন গাড়ির ছাদে উঠে পড়েন এবং খোপ প্রকাশ করেন নেমে আসতে বলেন গাড়ির চালককে। পরে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত সেখান থেকে পালিয়ে অন্য একটি গাড়িতে করে বেরিয়ে যান। পরে আহতরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয়।
আহত শিক্ষার্থী মো. হাসান মোরনিউজকে বলেন, আমাদের এক একটা ওয়ার্ডে ৪৮ জন আহত মানুষ আছে। কিন্তু উনারা উনাদের পছন্দের বিদেশি কয়েকজন সাংবাদিক নিয়ে এসেছেন। আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ভিতরে ঢুকতে দেন নি । তারা কয়েকজনের সঙ্গে কথা বলে চলে গেছেন। কিন্তু আমাদের সাথে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলে আমাদের বাধা দেওয়া হয়। আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস থেকে বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে নয়টি অপারেশন তারপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আমাদের অপারেশনে শুধু নিয়ে যায় এতটুকুই। আমরা চাই আমাদের সঙ্গে কথা বলুক। আমাদের জন্য ঘোষিত এক লাকা টাকা এবং ভালো মানের চিকিৎসা দিক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
- জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুর উন্নয়নবঞ্চিত: শফিকুর রহমান
- সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর




