কোনো অবৈধ অস্ত্র থাকবে না রাজবাড়ীতে : পুলিশ সুপার


প্রকাশিত: ০১:৪৭ ১০ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে কোনো অবৈধ অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। তিনি বলেছেন, জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সব নাগরিকের মানবাধিকারসহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা। জনগণকে অযথা হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া।
রাজবাড়ীতে কোনো অবৈধ অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। তিনি বলেছেন, জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সব নাগরিকের মানবাধিকারসহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা। জনগণকে অযথা হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল। এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করছি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল, সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ ও আপনারা যারা আছেন (সাংবাদিকরা) তারা সবাই প্রশাসনের সঙ্গে ছিলেন। এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের ও রাজবাড়ীর জনগণের।
তিনি বলেন, আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী আমাদের পুলিশের সব কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড মোটামুটি ভেঙে গিয়েছিল। ইনশাআল্লাহ নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে, তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র জনতার রক্তেভেজা এই নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের ও আমাদের সবার। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন।
পুলিশ সুপার বলেন, আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে। আমার রক্তে মিশে আছে মাটির গন্ধ। তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।
এ সময় পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- বেগম খালেদা জিয়ার জীবনী: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
- অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো: শাকিব খান
- মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
- হঠাৎ চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালের অব্যবস্থাপনায় সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
- সীমান্তে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে




