শেখ হাসিনার বিচার চাইলেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি


প্রকাশিত: ০৩:০৮ ২১ আগস্ট ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি দীর্ঘদিন পর আবারও সামনে এলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ করেছেন—তাকে অপহরণ, গুম ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সুখরঞ্জন বালি অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের বলেন, “সাঈদী একজন ভালো মানুষ ছিলেন। তার জানাজায়ও আমি গিয়েছিলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে অপহরণ, আটক ও নির্যাতন করা হয়েছিল।” তিনি জানান, এ ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার অধিকার তার রয়েছে।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পূর্ণ বিবরণসহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১২ সালের ৫ নভেম্বর আদালতে সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর টানা দুই মাস ১৭ দিন গুম করে রাখা হয় তাকে। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাকে পাঁচ বছর কারাভোগ করতে হয়।
সুখরঞ্জন বালি দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল।
তার আইনজীবী পারভেজ হোসেন জানান, এ ঘটনায় দায়ী হিসেবে শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলীসহ মোট ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সেই মামলার অন্যতম আলোচিত ঘটনা ছিল সাক্ষী সুখরঞ্জন বালির নিখোঁজ হয়ে যাওয়া, যা আন্তর্জাতিক মহলেও তীব্র আলোচনার জন্ম দিয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




