তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প


প্রকাশিত: ০১:১১ ২১ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব এখন আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মুখে নেই। বুধবার রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, এ বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় ইউক্রেন সংঘাত উত্তপ্ত অবস্থায় ছিল এবং সেটি সরাসরি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে।
ট্রাম্প বলেন, “এখন আর আপনাদের সে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এটা ভালো দিক।” যদিও তিনি স্বীকার করেন, ইউক্রেন সংঘাতের চূড়ান্ত সমাধান কীভাবে আসবে তা এখনো স্পষ্ট নয়।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় রাশিয়ার যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করেছিলেন, যা সংঘাতকে আরও উসকে দিয়েছিল। তাঁর মতে, বাইডেন প্রশাসনের আমলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক ইতিহাসের নিম্নতম পর্যায়ে পৌঁছেছিল।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন কূটনৈতিক পথ অবলম্বন করেছেন। তিনি মস্কোর সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় চালু করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছেন।
গত সপ্তাহে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন যুদ্ধে ২০২২ সালের ফেব্রুয়ারিতে উত্তেজনা শুরু হওয়ার পর এটিই দুই দেশের নেতাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। এ ছাড়া সোমবার ওয়াশিংটনে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন।
আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এর ফলে একটি সম্ভাব্য সমঝোতার পথ আরও বাস্তবসম্মত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটও জানান, “অবশেষে টানেলের শেষে আলোর ঝলক দেখা যাচ্ছে এবং একটি স্থায়ী শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।”
রাশিয়া বরাবরই দাবি করে আসছে যে ইউক্রেন যুদ্ধ মূলত পশ্চিমা দেশগুলোর পরিচালিত একটি প্রক্সি যুদ্ধ। মস্কো সতর্ক করেছে, ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো হলে তা বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনসহ কর্মকর্তারা ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




