আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো বন্যা।


প্রকাশিত: ০১:০৩ ২৭ আগস্ট ২০২৪
প্রতিটি সূর্যোদয়ই কিছুনা কিছু সৃষ্টি করে আর সেই সৃষ্টি কখনও পরিবার দেশ কিংবা বিশ্বে ইতিহাসের অংশ হয়ে ফিরে আসে।ঠিক তেমনই আশ্রয়কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে শিশু, নাম রাখা হলো বন্যা।
বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্রে থাকা সামসুন নাহার নামের এক প্রসূতির কোলজুড়ে ফুটফুটে নবজাতক এসেছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তার নাম রাখা হয় বন্যা।সোমবার (২৬ আগস্ট) রাতে অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়।
প্রসূতি সামসুন নাহার একই উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মো. হেলালের স্ত্রী।
জানা যায়, বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় সামসুন নাহারকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন তার স্বামী হেলাল। সোমবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে প্রসব বেদনা উঠলে আশ্রয়কেন্দ্র থাকা শরীফা খাতুনের সহযোগিতায় সাড়ে ৯টার দিকে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। এসময় আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা খুশিতে কান্না করে দেন। তাৎক্ষণিক সবাই নবজাতকের নাম রাখেন বন্যা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




