পাকিস্তানে চেকপোস্টে আত্মঘাতী হামলা, ১৫ পুলিশ সদস্য নিহত


প্রকাশিত: ০৪:৩৪ ১০ মে ২০২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে ফতেহ খেল পুলিশ পোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, হামলার সময় পোস্টটিতে মোট ১৮ জন সদস্য দায়িত্ব পালন করছিলেন। আত্মঘাতী বিস্ফোরণের পরপরই সশস্ত্র হামলাকারীরা চারদিক থেকে ভারী অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। একই সঙ্গে ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করেও হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলে থাকা একটি সাঁজোয়া যান এবং আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
রোববার সকালে উদ্ধারকারী সংস্থা ধ্বংসস্তূপ থেকে ১৫ জনের মরদেহ এবং তিনজন আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করে।
সাম্প্রতিক সময়ে বান্নু জেলায় উগ্রবাদী সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে এ হামলাকে অন্যতম বড় ও ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল




