• সোমবার , ০৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি

ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৪২ ৮ জুন ২০২৬

ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (৮ জুন) খুব সাম্প্রতিক সময়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসি দাবি করেছে, ইসরায়েল সম্প্রতি তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। এর জবাব হিসেবেই এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর ফলে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আইআরজিসি আরও জানিয়েছে, ইসরায়েলের রাডার ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/