সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী


প্রকাশিত: ০৮:২৬ ১৩ মে ২০২৬
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রী তার কন্যা সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সৌদি প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে একই গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের আবুল বাসারের ছেলে প্রবাসী মাহবুবুর রহমান প্রায় ছয় বছর আগে দুর্গাপুর গ্রামের ফারজানা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি সৌদি আরবে পাড়ি জমান। এর মধ্যে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, স্বামী বিদেশে থাকার সুযোগে একই গ্রামের সাফিন নামের এক যুবকের সঙ্গে ফারজানার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
গত ৭ মে ফারজানা আক্তার তার কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা, এনজিও ঋণের জন্য তোলা ৫ লাখ টাকা এবং প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। এ ঘটনায় প্রবাসীর বাবা আবুল বাসার বাদী হয়ে মনোহরগঞ্জ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযোগ দায়েরের পাঁচ দিন পার হলেও এখন পর্যন্ত মা ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে প্রবাসে থাকা মাহবুবুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। এ বিষয়ে মাকসুদ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ‘অস্তিত্বের লড়াই’ প্রামাণ্যচিত্র নিয়ে ফিরছেন পূর্ণিমা
- কোহলির এক ‘লাইক’-এ ভাইরাল জার্মান মডেল, যা বললেন লিজলাজ
- করমুক্ত মোটরসাইকেলের তালিকা প্রকাশ, আপনার বাইক আছে তো?
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত অন্তত ১৪
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- পশুর হাটে চাঁদাবাজি বন্ধে চালু হচ্ছে হটলাইন
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- অসুস্থ কিডনি রোগীর পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম, শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ
- খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৭, আহত ১৮-এর বেশি
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- সাত বছর পর ইরান থেকে তেল-গ্যাস আমদানি শুরু ভারতের
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি




