‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল


প্রকাশিত: ০৩:২৮ ৮ জুন ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’ সফলভাবে শেষ হয়েছে। নাটকের সাফল্য উদযাপন করা হয় একটি জমকালো সাকসেস পার্টির মাধ্যমে। এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটি নিয়ে নিজের অভিজ্ঞতা, ভালো লাগা ও শুটিংয়ের স্মৃতিচারণ করেন তিনি।
নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেয়া পায়েল বলেন, তিনি এমন একটি চরিত্র পেয়েছেন যা তার ক্যারিয়ারের জন্য বিশেষ এবং মনে রাখার মতো।
তিনি বলেন, “থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য। আমার মনে হয় এটি আজীবন মনে রাখার মতো একটি চরিত্র।”
নাটকের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দর্শকরা প্রতিটি পর্ব খুব ভালোভাবে গ্রহণ করেছেন। কিছু পর্ব ছিল হাস্যরসপূর্ণ, আবার কিছু পর্ব ছিল আবেগঘন।
তিনি আরও বলেন,
“যারা নতুন বিয়ে করেছেন, আমাদের দেখে তারা রোমান্টিক হয়ে গেছেন! শেষ দিকের কয়েকটি পর্ব দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, অনেকেই আবেগে কেঁদেছেন।”
সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে অনস্ক্রিন রসায়ন নিয়ে কেয়া পায়েল বলেন, দর্শকরা তাদের জুটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং নাটকটি ব্যাপক সাড়া পেয়েছে।
শুটিং অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, পুরো টিম এক পরিবারের মতো কাজ করেছে। প্রতি সপ্তাহে নতুন পর্ব প্রকাশের অপেক্ষা এবং দর্শকদের কৌতূহল—সবকিছুই তার জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।
তিনি আরও জানান, এই নাটকের কাজ তার কাছে অন্য সব কাজের চেয়ে আলাদা এবং দীর্ঘদিন মনে রাখার মতো একটি প্রজেক্ট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- এনসিপি নেতা কাফিসহ বাবা ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, এখনো কাঁদায় সেই ভয়াবহ স্মৃতি
- ‘দ্য ওডিসি’র পর চলচ্চিত্র নির্মাণে তিন বছরের বিরতি নেবেন নোলান
- মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে পরিচালকসহ ৪ জন আটক, সাজা দিল ভ্রাম্যমাণ আদালত
- শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
- ক্ষতিকর উপাদান পাওয়ায় ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- সৌদি সংশ্লিষ্ট জাহাজে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের
- দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হতে পারেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
- নাসীরুদ্দীন পাটওয়ারী: ছাত্ররাজনীতি থেকে জুলাই-পরবর্তী নতুন ধারার রাজনীতির মুখ
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- ধাপে ধাপে হবে স্থানীয় সরকার ভোট, শেষ হতে পারে ২০২৭ সালে
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- তেল-গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- সাইফুল্লাহ হত্যা: বিচার দাবি করে বিএনপিকে কড়া বার্তা শিবির সভাপতির



