আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা


প্রকাশিত: ০৭:৫৮ ১২ মে ২০২৬
সাভার বাসস্ট্যান্ডের সাজ্জাদ পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম।
মঙ্গলবার বিকেলে তিনি আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত জুতা ব্যবসায়ীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
পরিদর্শনকালে খোরশেদ আলম বলেন, ঈদের আগ মুহূর্তে এমন অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-র নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করছি, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।”
তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবে বিএনপি।
আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, কঠিন এই সময়ে এমন সহযোগিতা নতুন করে সাহস ও আশার সঞ্চার করেছে।
এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা




