জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল


প্রকাশিত: ০৪:০৮ ১৪ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে বুধবার রাতে সহস্রাধিক শিক্ষার্থী মশাল মিছিল করেছেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের এলাকায় এক ব্যক্তি এক ছাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের পথচারীরা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করার কথা জানানো হয়।
ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে তা মশাল মিছিলে রূপ নেয়। মিছিল শেষে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান।
তাদের দাবির মধ্যে রয়েছে— ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায়ে প্রক্টরের পদত্যাগ, প্রক্টরিয়াল বডির জবাবদিহি, দ্রুত প্রতিক্রিয়াশীল নিরাপত্তা টিম গঠন এবং নারী নিরাপত্তাকর্মী নিয়োগ।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
