মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক


প্রকাশিত: ০৪:৪২ ১০ মে ২০২৬
কুষ্টিয়ার মিরপুরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
আটক মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৩৩) মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে।
থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা এনামুল হক (৪৫), জামায়াত নেতা পরিচয়দানকারী আলাউদ্দিন (৪৩), সুজন আলী (৩৩), শফিকুল ইসলাম (২৫) ও সাইদুল ইসলাম (৩৯)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হলে রাতে বিএনপি ও জামায়াতের পরিচয়ে কয়েকজন তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে আসেন।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করায় জামায়াতের ৪ জন ও বিএনপির ১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




