সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম


প্রকাশিত: ০৮:১৯ ৭ জুন ২০২৬
দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের অনুমোদনে সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন ।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তরুণ ও সম্ভাবনাময় নেতাকর্মীদেরও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তারা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তাদের মতে, এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি




