ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষতি ১.১ বিলিয়ন ডলার


প্রকাশিত: ০৭:৩২ ২৯ আগস্ট ২০২৫
সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে অন্তত ৪ বিলিয়ন শেকেল বা প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলি ট্যাক্স অথরিটি জানায়, রেকর্ড ৫৩ হাজারেরও বেশি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, শুধু সরাসরি ক্ষতির পরিমাণই ৪ বিলিয়ন শেকেলের কম নয়। ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা ও অন্যান্য পরোক্ষ ক্ষতি ধরলে প্রকৃত ক্ষতি আরও কয়েক বিলিয়ন শেকেল ছাড়িয়ে যাবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ১.৬ বিলিয়ন শেকেল (৪৩০ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ বিতরণ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানি হামলায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স, যার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া বহু ব্যবসা প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদি অচলাবস্থায় পড়েছে।
উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের ওপর হামলা চালালে টানা ১২ দিনের যুদ্ধে অন্তত ১০৬৪ ইরানি নিহত হন। পাল্টা প্রতিশোধে ইরান দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কৌশলগত স্থাপনা ও কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




