লাইফ সাপোর্টে ফরিদা পারভীন: শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শুরু


প্রকাশিত: ০৬:২৯ ১৩ সেপ্টেম্বর ২০২৫
দুদেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। দুইদিন আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে তার ছেলে ইমাম নিমেরি উপল সাংবাদিকদের জানান, তাঁর মায়ের শারীরিক অবস্থা “ক্রিটিক্যাল”।
দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করানো হয়। ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ডায়ালাইসিসের জন্য ভর্তি হন। তবে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং বুধবার অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, “ফরিদা পারভীনের কিডনি ও ব্রেইন কাজ করছে না, ফুসফুসে সমস্যা রয়েছে, হার্টে অনিয়মিত হৃৎস্পন্দন দেখা দিয়েছে এবং শরীরে রক্তের সংক্রমণ ছড়িয়ে গেছে। রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না।”
তিনি আরও জানান, ফরিদা পারভীনের সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তিনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। পর্যবেক্ষণ শেষে বলা যাবে শারীরিক অবস্থা কেমন দিকে যাচ্ছে।
ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল বলেন, “ভেন্টিলেশনে রয়েছেন, এরপরও কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা বলেছেন, পরিস্থিতি সংকটাপন্ন।”
এর আগে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছেন, “গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রাখতে হয়েছে। ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছেন, শরীর দুর্বল, উঠে দাঁড়ানোর শক্তি নেই, হাঁটতেও পারছেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদা পারভীনের ফুসফুস, কিডনি, থাইরয়েড, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা জটিলতা রয়েছে।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীতের যাত্রা শুরু করেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতে তালিম নেন।
তার সংগীতজীবনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার ও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামের একটি সংগীত বিদ্যালয়ও তিনি গড়ে তুলেছেন।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- ইরান ইস্যুতে ব্যয়ের হিসাব গোপনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় তেহরান
- ৫ বছর পর কারাগার থেকে গৃহবন্দিত্বে অং সান সু চি
- পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ভাড়াটিয়া পলাতক
- স্পিরিট এয়ারলাইনস বন্ধের ঘোষণা: ২৫ বছরে মার্কিন বিমান খাতে বড় ধাক্কা
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
- সমুদ্রপথে সংকট, বৈশ্বিক বাণিজ্যে বড় পরিবর্তন
- ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম
- অনুমোদন ছাড়া ইরানের সাথে যুদ্ধ: ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিলেন সিনেটর মুরকোস্কি
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- হঠাৎ সেন্টমার্টিনের আকাশে রহস্যময় বিদেশী ড্রোন! কী ঘটতে যাচ্ছে?
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের, পাল্টা কড়া হুঁশিয়ারি
