নিজেকে কুমারী দাবি করে সমালোচনার মুখে মডেল মেঘনা আলম !


প্রকাশিত: ০৩:৩০ ১ সেপ্টেম্বর ২০২৫
২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন মডেল মেঘনা আলম। শুরু থেকেই আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও আইনি জটিলতায় তিনি আবারও সংবাদ শিরোনাম হয়েছেন।
গত ৯ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ৩০ দিন আটক থাকার পর ২৮ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।
সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে করা নানা মন্তব্যের কারণে আলোচিত মেঘনা এবার নিজের ফেসবুক পোস্টে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। পোস্টে তিনি দাবি করেন, তিনি এখনো কুমারী এবং কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি।
মেঘনা লিখেছেন, “আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যেকোনো অপচেষ্টা বন্ধ হোক।”
নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের সমাজে দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মনে করা হয় পবিত্রতার প্রতীক। কিন্তু কোনো নারী খোলামেলা পোশাক পরলেই তাকে সহজলভ্য ভাবা হয়। অথচ বাহ্যিক চেহারা দিয়ে অন্তরের অবস্থা বোঝা যায় না।”
নিজেকে কুমারী দাবি করে মেঘনা আরও লিখেছেন, “আমি সচেতন অবস্থায় কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী। শুধু ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন ও নিরাপদ।”
মেঘনার এই ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ইরানের ১২ বছরের শিশুরাও অংশ নেবে যুদ্ধে

