রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:২২ ২৫ জানুয়ারী ২০২৫
বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নতুন কিছু নয়। নির্বাচনের আগে এখন প্রায় সকলে তাকিয়ে থাকেন নতুন কোন তারকা বা শিল্পী ভোটে লড়বেন।
এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এ অভিনেত্রী? এমন নানান প্রশ্ন ও চর্চার মধ্যে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২৪ সালের গত লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে প্রার্থী হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হয়েছিলেন রাজনীতিতে নবাগতা রচনা। আবার আগামী বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন।
সেখানকার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আসার বিষয়ে জানতে চাওয়া হয় ঋতুপর্ণার কাছে। অভিনেত্রী বলেন, “আমি রাজনীতির কিছু বুঝি না। রাজনীতি থেকে আমি দূরে। আমি শিল্পী, তাই শিল্পী হিসাবে থাকতে চাই।”
তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, “মুখ্যমন্ত্রী যদি অফার করে তাহলে কি রাজনীতিতে আসবেন?” অভিনেত্রী উত্তর দেন, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব সেই কথাটা।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




