টেকনাফের গহিন পাহাড় থেকে উদ্ধার নারী ও শিশুসহ আরও ২১ জন


প্রকাশিত: ১১:২৫ ৩ অক্টোবর ২০২৫
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মানবপাচারকারীদের পাহাড়ি আস্তানা থেকে নারী ও শিশুসহ আরও ২১ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে টানা দুই দিনে পাচারকারীদের কবল থেকে ২৯ জনকে মুক্ত করা হলো।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এসব নারী–শিশু ও পুরুষকে পাহাড়ের গহিনে বন্দি করে রেখেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়।
অভিযানের সময় পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার (১ অক্টোবর) একই এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের পাহাড়ি আস্তানা থেকে ৭ জন রোহিঙ্গা নারী ও এক শিশুকে উদ্ধার করে যৌথ বাহিনী। স্থানীয়রা মনে করছেন, ধারাবাহিক এসব অভিযান মানবপাচার প্রতিরোধে বড় ধরনের সাফল্য বয়ে আনবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




