মুক্তির আগেই বিপাকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:১২ ১৮ জানুয়ারী ২০২৫
বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে মুক্তির পথে কঙ্গনা রানাউয়াতের ‘ইমার্জেন্সি’ সিনেমা। সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে পাঞ্জাবের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। তারা ছবির ওপর পাঞ্জাবে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে। কমিটির দাবি, ছবিটি মুক্তি পেলে পাঞ্জাবে তীব্র ক্ষোভ এবং হিংসা ছড়াতে পারে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, মুক্তি পেলে তারা ছবির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
এদিকে, পাঞ্জাবের প্রেক্ষাগৃহ মালিকরা সিনেমাটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পাঞ্জাব সরকার থেকে ছবির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, কিন্তু প্রেক্ষাগৃহের মালিকরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগে সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে, এবং পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে এসজিপিসি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসি তাদের উদ্বেগ জানিয়েছে এবং পাঞ্জাবে ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তি বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের দাবি করেছে। এতে বলা হয়েছে, এই সিনেমা মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, যা দেশাত্মবোধক দৃষ্টিতে বিপজ্জনক হতে পারে।
‘ইমার্জেন্সি’ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউয়াত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




