কুড়িগ্রামে সমকামিতার অভিযোগে অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত

সমকামিতা ও দুর্নীতি অভিযোগে জেলা প্রশাসন পরিচালিত কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদকে অধ্যক্ষ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্দোলন, দাবি ও জেলা প্রশাসন কার্যালয় ঘেরাওয়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি।
রবিবার (২৫ আগস্ট) জেলা প্রশাসক ও গভর্নিং বডির সভাপতি মো. সাইদুল আরীফ স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের করা অভিযোগ, স্থায়ী বরখাস্তের দাবি ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় উপস্থিত শিক্ষক এবং গভর্নিং বডির কয়েকজন সদস্যের সঙ্গে আলোচনা করে হারুন-অর-রশিদকে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অধ্যক্ষ হারুন-অর-রশিদের বিরুদ্ধে দুর্নীতি, রাজনীতি এবং দুশ্চরিত্রের অভিযোগ এনেছেন। শিক্ষার্থীদের আন্দোলন, ঘেরাও এবং এই মুহূর্তে স্থায়ী বরখাস্তের দাবি ওঠায় তাকে অধ্যক্ষকের পদ থেকে স্থায়ী বরখাস্ত করা হলো।
এর আগে সদ্য সাবেক অধ্যক্ষ হারুন-অর-রশিদের বিরুদ্ধে সমকামিতাসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। সম্প্রতি এক কিশোরের সঙ্গে হারুন-অর-রশিদের একটি ‘আপত্তিকর’ ভিডিও কলের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি তোলেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। দাবি আদায়ে গত বৃহস্পতিবার ও আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সার্বিক দিক বিবেচনায় হারুন-অর-রশিদকে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি।
তবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে এভাবে স্থায়ী বরখাস্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলায় কর্মরত শিক্ষকেরা।
শিক্ষার্থীদের দাবি ও গভর্নিং বডির সিদ্ধান্তের বিষয়ে জানতে বরখাস্ত হওয়া অধ্যক্ষ হারুন-অর-রশিদকে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. সাইদুল আরীফ বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার (বরখাস্ত হওয়া অধ্যক্ষ) বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা

