বেসরকারি মিরপুর কলেজে শিক্ষা ক্যাডার অধ্যক্ষ নিয়োগ, শৃঙ্খলা ফিরবে আশা


প্রকাশিত: ০৫:৩৯ ২৪ আগস্ট ২০২৫
নানা অনিয়ম ও দুর্নীতিতে ভুগছিল বেসরকারি মিরপুর কলেজ, সেখানে শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলেজটি দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব ও অনিয়মের শিকার ছিল। ২০১২ সালে প্রশাসন ও শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব প্রমাণিত হয়। এছাড়া কলেজের একাডেমিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
পূর্ববর্তী অধ্যক্ষ গোলাম ওয়াদুদ দুর্নীতির অভিযোগে চাকুরিচ্যুত হয়েছেন। তার পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএইচএম মাহবুবুর রহমান নানা অনিয়ম ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হন। এরপর সিনিয়র শিক্ষক ড. আহমদ আলী দায়িত্ব পালন করেছেন, কিন্তু ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হয়েছে।
কলেজের বর্তমান অবস্থা সম্পর্কে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষদের মাধ্যমে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় শৃঙ্খলা ও ফলাফলে মারাত্মক প্রভাব পড়েছিল।
নবনিযুক্ত অধ্যক্ষ আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুর জানিয়েছেন,“সরকার আমাকে যোগ্য মনে করে অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। আমি আপ্রাণ চেষ্টা করব কলেজকে সামনের দিকে এগিয়ে নিতে। কোনও অনিয়ম বা দুর্নীতি আমি বরদাশত করব না। কলেজ পরিচালনায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা ক্যাডার কর্মকর্তার দায়িত্বগ্রহণের ফলে কলেজের একাডেমিক শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিজ্ঞাপন
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব