বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি ৪১৬৭ শিক্ষার্থীর


প্রকাশিত: ১২:৪৩ ১৫ অক্টোবর ২০২৪
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এ বছর মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ৫৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।
এ বছর মোট ৩১ হাজার ৯৯৩ জন ছাত্র এবং ৩৪ হাজার ৯৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন এবং ছাত্রী ২৯ হাজার ৭২২ জন। এবারও ছাত্রীদের পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ছেলেদের তুলনায় বেশি।
গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৪ জন বেড়েছে। ২০২৩ সালে বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৮৫ শতাংশে।
এবার বিভাগীয়ভাবে পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাসের হার রয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান শতভাগ ফেল করেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সঠিক সমর্থনেই এই সাফল্য এসেছ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ

