বাঘাইছড়িতে পানিবন্দি সহস্রাধিক মানুষ, বন্যায় আক্রান্ত ৪চার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক বাড়িঘর ডুবে গেছে। অনেকে আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলগুলো।
বুধবার বিকেলের দিকে উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম এখন নৌকা।

পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি উপজেলা পরিষদে পানি প্রবেশ করেছে। কৃষি জমি ফসল নষ্ট হয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যাদুর্গতরা।
স্থানীয়রা বলছেন, বারোবিন্দু এলাকায় একটি বাঁধ আছে বাঁধটি ভেঙে যাওয়ায় দ্রুত পানি পৌরসভা এলাকায় ঢুকে পড়ে। পানিবন্দি হয়ে পড়ে পুরো এলাকা। এই বছরে চার বন্যায় তলিয়ে যায় বাঘাইছড়ি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসন থেকে ২৫ মে. টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৫ টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে, সেখানে গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই হাজারের কাছাকাছি মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে রান্না করা খাবার দেয়া হচ্ছে।
এদিকে টানা বর্ষণের কারণে পাশ্ববর্তী খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে যাওয়ায় কয়েকশো পর্যটক আটকা পড়েছে সেখানে। বর্তমানে কাপ্তাই হ্রদে ১০১মিনস সি লেভেল (এমএসএল) পানি রয়েছে বলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





