এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের


প্রকাশিত: ১২:৪০ ২৪ জুলাই ২০২৬
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে সব তদন্ত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে। তদন্ত নিরপেক্ষ রাখতে রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব সম্পূর্ণ এড়িয়ে চলার বিষয়ে সতর্ক রয়েছে প্রসিকিউশন।
জামায়াত জোটের স্মারকলিপি প্রদান
এদিকে, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিতে একই দিনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে মামলার বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং ২৪-এর গণঅভ্যুত্থানের সব অপরাধের সুষ্ঠু ও দ্রুত বিচারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




