মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে পরিচালকসহ ৪ জন আটক, সাজা দিল ভ্রাম্যমাণ আদালত


প্রকাশিত: ১২:৫৮ ২১ জুলাই ২০২৬
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
একই অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকসহ আরও চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) রাতে আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. শরিফুলসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন শহিদুল ইসলাম, রবিন প্রধান ও আ. রহমান।
ভ্রাম্যমাণ আদালত আটক চারজনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া পৃথক অভিযানে রিয়ন নামে একজনকে ২০ দিনের, আলাউদ্দিন ভুঁইয়াকে এক মাসের এবং বিল্লাল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও একজন মাদকসহ আটক ব্যক্তিকেও আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
তিনি বলেন, থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা



