জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা


প্রকাশিত: ০২:০০ ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই ভুল বা অন্যায় হওয়া স্বাভাবিক। তবে জামায়াত কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।"
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত দলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান স্পষ্ট করে জানান, দেশ ও জাতির স্বার্থে দল কিংবা নেতাকর্মীদের ভুলত্রুটি ধরা পড়ার সাথে সাথেই নিজেদের সংশোধন করার মানসিকতা জামায়াতের রয়েছে। ছোটখাটো ভুলের ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকলেও গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধীকে ছাড় না দিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সম্প্রতি গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো শাসনব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে, যা সরকারের সম্মান জানানো উচিত। সংবিধানের অজুহাতে গণভোটকে প্রশ্নবিদ্ধ করা হলে পুরো গণ-অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের ধীরগতি ও জুলাই জাদুঘর চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত



