কালিহাতীতে এসপির পূজা মণ্ডপ পরিদর্শন


প্রকাশিত: ০৪:০৬ ১২ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেছেন, পূজা উদযাপনে কোনো শঙ্কা নেই।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর রায়বাড়ী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা করেন টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
তিনি জানান, টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় পূজার আনুষ্ঠানিকতাকে তিনভাগে ভাগ করে তিন স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের নির্দেশ দেয়া হয়েছে। সারা টাঙ্গাইলের এখন পর্যন্ত উপজেলা ভিত্তিক মণ্ডপ গুলোতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মণ্ডপগুলোর শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এসপি জানান, দশমীর শেষ আনুষ্ঠানিকতা পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে।পূজার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য প্রত্যেক মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে মতবিনিময় সভায় নির্দেশ দেয়া হয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎতের ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও অন্যান্য জরুরি সেবার ব্যবস্থা সহজ করার।
কালিহাতী উপজেলার পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সাইফুল ইসলাম সানতু। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ বিভাগ শরফুদ্দিন (পদোন্নতি প্রাপ্ত) , জেলার অন্যান্য পুলিশের উর্ধতন অফিসার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




