পাবিপ্রবি উপাচার্যের সাথে কর্মকর্তাদের মতবিনিময়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এর সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুটি পর্বে সকাল ১০টা থেকে ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুটি পর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রথমে বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরতে হবে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিমন্ডলে ভালো অবস্থান তৈরি করতে হবে। আমার শতভাগ প্রচেষ্টা দিয়ে আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের এক্সপোজ বাড়াতে হবে। আপনাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি বলেন, আমি একটি সুন্দর সিস্টেম অনুসরণ করতে চাই। আমাদের মধ্যে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। নতুন জ্ঞানের সাথে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নিতে হবে। নতুন করে নতুন চিন্তা সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে। বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে




