সমকাল প্রতিনিধিকে হুমকি প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধ


প্রকাশিত: ০৭:৪৫ ৯ সেপ্টেম্বর ২০২৪
গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়ে দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ্। হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধনের আয়োজন করে ঘাটাইল প্রেস ক্লাব ও সুশীল সমাজ।
ঘাটাইল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালায় মানববন্ধনে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.আজহার উদ্দিন ও সুফি সিদ্দিকী। আজহার উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে কিভাবে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন তা আমাদের জানা আছে। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ‘আপনি একজন আওয়ামী লীগের নেতা, এটা সবাই জানে। এখন খোলস পাল্টিয়ে জামায়াত নেতা হতে চাচ্ছেন, এটাও মানুষ দেখতেছে’। টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য ও দেশ টিভির সাংবাদিক আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন তা কিন্তু আমাদের জানা। আপনি এলাকায় সন্ত্রসের রাজত্ব গড়ে তুলছেন এ তথ্য এরই মধ্যে আমাদের হাতে চলে এসেছে। সাবধান হয়ে যান দুর্নীতি করে এখন আর পার পাবেন না। আপনার মুখোশ উন্মোচন করার সময় এসেছে। সাগরদিঘীর জনগণ আপনাকে ছাড়বে না। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সবচেয়ে ভালো ও নির্ভিক এবং সাহসী সাংবাদিকতা করছে সমকালের আমাদের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া। আমার তাকে ঘাটাইল প্রেস ক্লাবের কণ্ঠস্বর মনে করি। সম্প্রতি সময়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মাসুম মিয়াকে তিনি হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রকাশিত সংবাদের সঠিক তদন্তের দাবী জানান তিনি এবং
সাংবাদিককে হুমকি দেওয়ায় তার অপসারণ দাবী করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আতা খন্দকার প্রমুখ। এ সময় ঘাটাইলসহ টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




