বিয়ের পরেই প্রতারণা? চাহাল কে নিয়ে মুখ খুললেন ধনশ্রী


প্রকাশিত: ০৫:৫২ ৩০ সেপ্টেম্বর ২০২৫
ভারতের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ইউটিউবার, অভিনেত্রী ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার দাম্পত্য কলহ আবারও আলোচনায়। চলতি বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও একে অপরকে ঘিরে নানা অভিযোগ এখনও রয়ে গেছে।
সম্প্রতি আশনীর গ্রোভার সঞ্চালিত রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ হাজির হয়ে ধনশ্রী বিস্ফোরক দাবি করেন। শোয়ের একটি ভাইরাল ভিডিও ক্লিপে তাঁকে বলতে শোনা যায়, “প্রথম বছরেই বুঝেছিলাম এই সম্পর্ক টিকবে না। বিয়ের দ্বিতীয় মাসেই প্রতারণা ধরে ফেলেছিলাম।” সহ-প্রতিযোগী অভিনেত্রী কুব্বরা সাইত অবাক হয়ে প্রতিক্রিয়া জানালে ধনশ্রী আবারও হেসে বলেন, “ক্রেজি, ব্রো!”
তবে এর আগে চাহাল এক ইউটিউব পডকাস্টে প্রতারণার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “ডিভোর্সের পর সবাই ভাবে আমি প্রতারক। কিন্তু আমি তা নই। আমি বরং ভীষণ অনুগত মানুষ। আমার দুই বোন আছে, আমি জানি মেয়েদের কীভাবে সম্মান করতে হয়।”
২০২০ সালের ডিসেম্বরে গুরগাঁওয়ে তাঁদের বিয়ে হয়। করোনা মহামারির সময় ধনশ্রীর কাছ থেকে নাচ শিখতে গিয়েই চাহাল-ধনশ্রীর পরিচয়। ২০২২ সালের জুনে তাঁরা আলাদা হয়ে যান। গত ফেব্রুয়ারিতে দিল্লির ফ্যামিলি কোর্টে যৌথভাবে ডিভোর্সের আবেদন করেন এবং মার্চে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।
আগস্টে ‘হিউম্যানস অব বোম্বে’র এক পডকাস্টে ধনশ্রী প্রথমবার খোলাখুলি নিজের ডিভোর্স নিয়ে কথা বলেন। তিনি জানান, রায়ের দিন আদালতে দাঁড়িয়ে নিজেকে সামলাতে পারেননি, প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন।
চাহালের সঙ্গে বিচ্ছেদের পর ধনশ্রীর নাম জড়ায় আরজে মহভাশের সঙ্গে। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে সম্পর্কের গুঞ্জন ছড়ালেও মহভাশ সবসময় দাবি করেছেন, তাঁরা কেবলই বন্ধু।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




