ছন্দহীন বাবর আজমও রেকর্ড ছুঁতে পারেন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:১২ ১৫ ফেব্রুয়ারী ২০২৫
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেও, গত ২১ ইনিংসে ওয়ানডে সেঞ্চুরি হয়নি তাঁর। এ সময়ে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ৭৪ রানের। তবে, এই ছন্দহীন সময়েও বাবর আজম রেকর্ডের খাতায় নাম লেখাতে সক্ষম হয়েছেন।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হাশিম আমলার একটি রেকর্ডে ভাগ বসিয়ে তিনি ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রানের রেকর্ডের যৌথ মালিক হয়েছেন। এই রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান আমলার সঙ্গে ভাগ করে নিলেন বাবর।
ওয়ানডেতে ৬০০০ রানের মাইলফলক পৌঁছাতে বাবরের খেলেছেন মাত্র ১২৩ ইনিংস, যা তাঁকে পাকিস্তানের সবচেয়ে দ্রুততম ৬০০০ রানকারী ক্রিকেটার হিসেবে গড়েছে। এর আগেই সাঈদ আনোয়ার ১৬২ ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন।
এছাড়া, বাবর আজম ওয়ানডেতে ৫০০০ রানে দ্রুততমও। এই মাইলফলক পৌঁছাতে বাবরের সময় লেগেছিল মাত্র ৯৭ ইনিংস। বর্তমানে বাবরের গড় ৫৫.৭৩, যা ওয়ানডেতে ৬০০০ রান করা কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ গড়। এর আগে মাইকেল বেভানের গড় ছিল ৫৪.৭০।
এ পর্যন্ত, বাবর আজম ছাড়াও পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে ৬০০০ রানে পৌঁছানোর কীর্তি গড়েছেন ১১ জন, তবে বাবরের বয়স ছিল ৩০ বছর ১২২ দিন, যা আরও তিনজন পাকিস্তানি ব্যাটসম্যানের চেয়ে কম।
ওয়ানডেতে বাবরের ১৯টি সেঞ্চুরি রয়েছে, যা পাকিস্তানিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সাঈদ আনোয়ার ২০টি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। ২০১৬ ও ২০২২ সালে ওয়ানডে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন বাবর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




