সাভারে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম

প্রকাশিত: ০২:৩৫ ১৫ আগস্ট ২০২৬
সাভার ইউনিয়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের তালিকা প্রকাশের পর তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার পদে ইউসুফ কবির উৎস ওরফে উৎস মোল্লার নাম চূড়ান্ত তালিকায় থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ কবির উৎস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা হুমায়ুন কবিরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার সমিতির সভাপতি ছিলেন বলেও স্থানীয়দের দাবি।
রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ইউসুফ কবির উৎস ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মাঠে সক্রিয় ছিলেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তির নাম ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির মাঠপর্যায়ের দায়িত্বে চূড়ান্ত তালিকায় আসায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের প্রশ্ন, বহু সাধারণ বেকার যুবক আবেদন করেও যেখানে নিয়োগের তালিকায় স্থান পাননি, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতার নাম কীভাবে চূড়ান্ত তালিকায় এলো।
নিয়োগ প্রক্রিয়া তদন্তের দাবি
স্থানীয়দের একাংশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচির মতো জনকল্যাণমূলক উদ্যোগে মাঠপর্যায়ের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এর বাস্তবায়নে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




