সাভারে ছাত্রদলের ইফতার বিতরণ, অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ


প্রকাশিত: ১০:১০ ২৩ ফেব্রুয়ারী ২০২৬
সাভারে পবিত্র রমজান মাস উপলক্ষে ভাসমান, পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম।
সোমবার বিকেলে সাভার পৌর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সুবিধাবঞ্চিতদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজ খান নাঈম। তিনি বলেন, রমজান মাসজুড়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সাভারের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও সুবিধাবঞ্চিত এলাকাতেও ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা, সংযম ও মানবিকতা। সেই আদর্শ থেকেই ছাত্রদল মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদ বাবুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ও ইফতার বিতরণে অংশ নেন।
স্থানীয়দের মতে, রমজানে এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




