পরিকল্পিত এই প্রহসন প্রত্যাখ্যান করলাম : ফেসবুকে আবিদ


প্রকাশিত: ০৯:২৯ ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ হওয়ার পরপরই দেওয়া ওই পোস্টে আবিদুল অভিযোগ করেন, নির্বাচনকে পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। তার ভাষায়—
“পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
ডাকসুর ঘোষিত ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। আর ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান (আবিদ) পান ৫ হাজার ৬৫৮ ভোট।
ফলাফলের এই বিশাল ব্যবধানকে মেনে নিতে নারাজ আবিদ। তার দাবি, শিক্ষার্থীদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, প্রশাসন ও ক্ষমতাসীন মহলের প্রত্যক্ষ মদদে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে।
এ বিষয়ে তার ফেসবুক পোস্ট শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে সমর্থন জানালেও কেউ কেউ নির্বাচনের উচ্চ ভোটার উপস্থিতির কথা উল্লেখ করে আবিদের অভিযোগকে প্রশ্নবিদ্ধ করছেন।
বিশ্লেষকদের মতে, আবিদের এই অবস্থান ডাকসুর নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদল ও অন্যান্য বিরোধী ছাত্রসংগঠনের মধ্যে ক্ষোভের প্রতিফলন। অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে আন্দোলনের ডাক দেওয়া হবে কি না, সেটি এখন শিক্ষাঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



