আজ ৮১ বছরে বেগম খালেদা জিয়া, দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল


প্রকাশিত: ১২:২৮ ১৫ আগস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ (১৫ আগস্ট) ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের এ দিনে ভারতের জলপাইগুঁড়ির নয়াবস্তিতে জন্মগ্রহণ করেন তিনি।
স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর রাজনীতিতে যুক্ত হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন খালেদা জিয়া। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার এ পদে আসীন হন। রাজনৈতিক জীবনে অন্তত ১১ বার কারাবন্দি হয়েছেন তিনি।
২০০৭ সালের ওয়ান ইলেভেন ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন কারাবন্দি ও গৃহবন্দি ছিলেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান এবং অসুস্থ অবস্থায় প্রায় দুই বছর আটক থাকেন। শর্তসাপেক্ষ মুক্তির পরও বিদেশে চিকিৎসার সুযোগ পাননি। গত ৬ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান তিনি।
জন্মদিনে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ আয়োজন না করে আজ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয় ও মসজিদে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




