শেখ হাসিনা ভারত থেকে কোথায় যেতে পারেন ?

শেখ হাসিনা ফাইল ছবি

প্রকাশিত: ০২:২১ ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বিভিন্ন সূত্রের বরাতে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের খবর বলছে, পদত্যাগ ও দেশ ছাড়ার জন্য শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারতে চলে যান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো গতকাল সোমবার সন্ধ্যার দিকে জানায়, ঢাকা ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে ত্রিপুরার আগরতলায় যান। সেখান থেকে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।
তবে শেখ হাসিনা ও শেখ রেহানার চূড়ান্ত গন্তব্য ভারত নয়। আজ মঙ্গলবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই প্রতিবেদনে জানায়, শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি আবারও উড্ডয়ন করেছে। সেটায় শেখ হাসিনা থাকতে পারেন। পরবর্তীতে এএনআই জানায়, শেখ হাসিনা ওই উড়োজাহাজে ছিলেন না।
প্রশ্ন হলো, ভারত ছাড়লে কোথায় যাবেন সদ্য পদ ছাড়া বাংলাদেশি প্রধানমন্ত্রী? এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়ে কিছুই জানানো হয়নি।
তবে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছেন। তবে এটা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।
শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি। টিউলিপ যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। তিনি শেখ রেহানার মেয়ে।
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




