ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা


প্রকাশিত: ০৫:৪৫ ২৪ আগস্ট ২০২৫
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করায় বাংলাদেশি জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিএসএফ তদন্তের স্বার্থে তখন তার নাম প্রকাশ করেনি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানিয়েছেন, তিনি গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় সাময়িক বরখাস্ত ছিলেন এবং সেই থেকে পলাতক ছিলেন।
বিএসএফ কর্মকর্তা এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ‘বিরল এবং গুরুতর অনুপ্রবেশের চেষ্টা’ হিসেবে। আটককৃতকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি ব্যক্তিগত অনুপ্রবেশ, নাকি কোনো বৃহত্তর চোরাচালান বা অপরাধচক্রের অংশ।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে এএনআইকে বলেছেন,“একজন কর্মরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার এমন অনুপ্রবেশ সত্যিই বিরল। এটি সীমান্ত নজরদারি ও দুই দেশের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তার উদ্দেশ্য ব্যক্তিগত না কোনো পরিকল্পনার অংশ, তা তদন্ত শেষে জানা যাবে।”
কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত বিস্তারিত তথ্য জানা যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা




