দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা, পথে পথে তল্লাশি ও বিশেষ অভিযান শুরু


প্রকাশিত: ০৯:৩২ ২৯ জুলাই ২০২৫
নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ করেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে গেছে বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ শাখা (এসবি) মনে করছে, দলটি গোপনে সংঘবদ্ধ হয়ে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এই আশঙ্কায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম।
সোমবার (২৮ জুলাই) পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ডিএমপি কমিশনার, বিভাগীয় ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে। এসবির ডিআইজি স্বাক্ষরিত ওই চিঠিতে রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য সহিংসতা ঠেকাতে বিশেষ প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
এসবি আশঙ্কা করছে, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’কে কেন্দ্র করে সরকারবিরোধী রাজনৈতিক দল ও তথাকথিত ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালাতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নৈরাজ্য ছড়ানোর চেষ্টা হতে পারে বলে গোয়েন্দাদের ধারণা।
চিঠিতে বলা হয়েছে, এ সময়ে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে হবে। রাজনৈতিক কর্মসূচির আড়ালে যাতে কোনো ধরনের হামলা, বিশৃঙ্খলা বা ভাঙচুরের ঘটনা না ঘটে, সেজন্য পুলিশকে প্রস্তুত থাকতে হবে।
এই ১০ দিনজুড়ে দেশের সব থানাকে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহভাজন মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হবে। এছাড়া বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় মোবাইল পেট্রোল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশও এসেছে।
পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের কিছু ছাত্র ও যুব সংগঠনের নেতারা এখন মাঠে না থাকলেও তারা অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ তৈরি করেছে। ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছে, যা জনমনে উদ্বেগ তৈরি করছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি সাংবাদিকদের জানান, “আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিদেশ থেকে অর্থ এনে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সরকার এসব তৎপরতা কঠোরভাবে দমন করবে।”
পুলিশ জনগণের প্রতি অনুরোধ করেছে, চলমান পরিস্থিতিতে কেউ যেন গুজবে কান না দেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করে। যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা চলাচলের তথ্য পুলিশকে জানাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং, নতুন ইতিহাস গড়ছে ফিফা
- সাদা পোশাকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম




