সরকার চিকিৎসাসেবায় দৃঢ় প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা


প্রকাশিত: ১০:১৯ ২৭ জুলাই ২০২৫
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনের সময় তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাল্টিডিসিপ্লিনারি টিম ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা হচ্ছে। এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিতের নির্দেশ দেন।
প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করে প্রধান উপদেষ্টা আহতদের শারীরিক অবস্থা, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং ব্যবস্থাপনার খোঁজ নেন। পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ৪ জন রোগী গুরুতর, ৯ জন সিভিয়ার ও ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় চিকিৎসাধীন।
প্রধান উপদেষ্টা জানান, বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা প্রয়োজনীয় কিছু সরঞ্জাম সঙ্গে এনেছেন। রোগীদের নিকটাত্মীয়দের থাকা ও যত্নের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেন তিনি।
অধ্যাপক সায়েদুর রহমান জানান, শুরুতে রোগীদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার ফলে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অ্যাম্বুলেন্সের সংকট প্রকটভাবে বোঝা যায়। জরুরি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা কাটাতে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। চিকিৎসক, নার্স ও বিদেশি বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




