“জীবনের শেষ প্রান্তে দেশের জন্য কিছু করে যেতে চাই” — সিইসির অঙ্গীকার


প্রকাশিত: ০৪:৪০ ২৫ জুলাই ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তাঁর আর কোনো ব্যক্তিগত স্বার্থ বা লক্ষ্য নেই। এখন একটাই লক্ষ্য—দেশের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এই কথাগুলো বলেন তিনি। খুলনা যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে নামাজ আদায় করেন।
সিইসি বলেন,"আমি সরকারি চাকরি জীবনে নানা দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। কিন্তু এখন যেটা আমার হাতে এসেছে, সেটা শুধু একটা দায়িত্ব নয়—এটা দেশের জন্য এক বড় দায়িত্ব। একটা ভালো নির্বাচন আয়োজন করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এটা একা সম্ভব নয়, এজন্য আপনাদের সবার সহযোগিতা ও দোয়া চাই।"
তিনি আরও বলেন, এই নির্বাচন যেন হয় দেশের ভবিষ্যৎ গঠনের ভিত্তি, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং মানুষের আস্থা ফিরে আসবে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সফরে তাঁর সঙ্গে ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



