বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোকবার্তা


প্রকাশিত: ০৩:৫৫ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন—“এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীসহ যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের এই ক্ষতি অপূরণীয়। জাতির জন্য এটি এক গভীর বেদনার মুহূর্ত।”
তিনি আরও বলেন,“আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করেছি।”
শোকবার্তায় প্রধান উপদেষ্টা আরও জানান, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। বিধ্বস্ত ভবন থেকে একে একে আহতদের বের করে নেওয়া হচ্ছে। তাদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী ২০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা।
ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন—“হঠাৎ শব্দ শুনে দেখি আগুন আর ধোঁয়া, সবাই চিৎকার করছে। কিছুক্ষণ পরই দগ্ধ কয়েকজনকে বের করা হলো।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




