উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা


প্রকাশিত: ০২:৪৩ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হলেও এখনো পর্যন্ত নিহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই এটি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার ওপর আকাশে সমস্যার সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে বিমানের আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়। তবে ওই ভিডিওটির সত্যতা বা বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।
দুপুর ২টার পর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমি পাঁচ মিনিট আগে শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দুপুর ১টা ১৮ মিনিটে খবর পাই যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে। বিস্তারিত এখনও আমাদের জানা নেই।”
ঘটনার প্রকৃত কারণ এবং কোনো পাইলট বা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কি না—তা জানতে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




