জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয়: সংস্কৃতি উপদেষ্টা


প্রকাশিত: ০১:৪৫ ৩১ মে ২০২৫
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল বিএনপির একক সম্পদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ—এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক না। এটা সেই একই ভুল, যেটা একসময় আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে শুধু নিজেদের করে নিয়ে করেছিল। আমরা চাই, বিএনপি যেন সেই একই ভুল না করে।”
শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন ফারুকী।
তিনি বলেন, শুরু থেকেই তিনি চেয়েছিলেন এই অনুষ্ঠানে যেন কেবল বিএনপির নেতাকর্মীরা না, বরং বিভিন্ন মতাদর্শ ও পটভূমির মানুষ বক্তব্য রাখেন। “জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা হওয়া উচিত মুক্তভাবে, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে,” বলেন তিনি।
বর্তমান সরকারের সাংস্কৃতিক কার্যক্রম নিয়েও কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “আমরা অল্প সময়ের জন্য দায়িত্বে আছি। বড় কোনো পরিবর্তন আনা এখনই সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি সংস্কৃতিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে।”
তিনি জানান, বৈচিত্র্যময় সংস্কৃতিকে একীভূত করার লক্ষ্যে সরকার নববর্ষ, বৌদ্ধ পূর্ণিমা এবং অন্যান্য উৎসবকে সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে উদযাপনের চেষ্টা করছে। “নববর্ষ শুধু বাঙালির উৎসব নয়, চাকমা, মারমা, গারোসহ আরও অনেক জাতিগোষ্ঠী এটি পালন করে। আমরা তাদের সবাইকে একত্রে আনার চেষ্টা করছি,” বলেন তিনি।
এবারের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ পাঁচটি জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই উৎসবগুলোর উদ্দেশ্য হলো সংস্কৃতি ও সহাবস্থানের মাধ্যমে জাতিগত সম্প্রীতি জোরদার করা।”
স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, রাজনৈতিক দূরদর্শিতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা তুলে ধরেন। অনেকেই এ ধরনের স্মরণসভাকে দলীয় নয়, বরং জাতীয়ভাবে উদযাপনের আহ্বান জানান।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
- রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ১০ ড্রোন ভূপাতিত, কারা হামলার পেছনে?





