প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড! ইতিহাস গড়লো বাংলাদেশ


প্রকাশিত: ০৩:০০ ১২ মে ২০২৫
বাংলাদেশের প্রবাসী আয় সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে, যা দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যুক্ত করেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাস থেকে ৭ মে পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই অঙ্কটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি। আগের বছর এই সময় রেমিটেন্স এসেছিল ১৯.৭২ বিলিয়ন ডলার।
শুধু মোট অঙ্কে নয়, মাসিক ভিত্তিতেও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। চলতি বছরের মে মাসের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৭৩.৫ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের আয় বৃদ্ধি এবং হুন্ডি বন্ধে সরকারের গৃহীত নানা কার্যকর পদক্ষেপ এ রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের জন্য প্রণোদনা চালু রেখেছে, পাশাপাশি ডিজিটাল হুন্ডি রোধে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে।
এই রেকর্ড গড়া রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে, আমদানি ব্যয় মেটাতে এবং টাকার মান স্থিতিশীল রাখতে বড় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আগামী মাসগুলোতে যদি এই ধারা অব্যাহত থাকে, তবে অর্থবছর শেষে রেমিটেন্স প্রবাহ নতুন এক মাইলফলকে পৌঁছাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




