কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে: ১০ ইউনিটের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেল!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:২৮ ২২ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, "আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও কিছু স্থানে ধোঁয়া বের হচ্ছে।" এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। অগ্নিকাণ্ডে বস্তির বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
এদিকে একই রাতে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন একটি গাড়ির গ্যারেজ ও স-মিলেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের প্রচেষ্টায় সেখানেও আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায় এবং ভেতরে থাকা সিলিন্ডারগুলোতে বিস্ফোরণের আশঙ্কা দেখা দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে, অটোরিকশার ওপর পড়ে শিক্ষিকা নিহত
- অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা বিএনপি
- সিআইডি পরিচয়ে প্রতারণা, গ্বালিয়রে তরুণী গ্রেপ্তার
- হরমুজ প্রণালির কেশম দ্বীপে প্রবেশ করা ড্রোন রুখে দিলো ইরান!
- পশ্চিম তীরে রাতভর আইডিএফ অভিযান, দক্ষিণ লেবাননে সরিয়ে নেওয়ার নির্দেশ
- হরমুজে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি
- পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি
- হরমুজে হামলা হলে ইরানকে ‘মুছে ফেলা’ হবে—ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
- চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন





